• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

ঝালকাঠিতে অ্যাম্বুলেন্স ছিটকে পড়ল খাদে, ভাঙল রোগীর পা

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি / ১৫ দেখেছেন
আপলোড : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

ঝালকাঠিতে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্স ছিটকে খাদে পড়ায় ভেতরে থাকা রোগীর পা ভেঙে গেছে। আজ সোমবার (২৭ জুলাই) সকালে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের রায়পুর এলাকায় এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ

জানা গেছে, ঝালকাঠি সদর থেকে ছেড়ে আসা একটি বেসরকারি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। অ্যাম্বুলেন্সটি রায়পুর এলাকা থেকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে সজোরে ধাক্কা খেয়ে খাদে ছিটকে পরে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা অ্যাম্বুলেন্সে থাকা রোগী ও তার স্বজনদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠায়।

রোগীর ভাতিজা মতিন রহমান জানান, আমার চাচা ফজলুল হক ঝালকাঠি থেকে প্রতিমাসে নিয়মিত চেকআপ করানোর জন্য ঢাকায় একটি হাসাপাতালে যাতায়াত করেন। আজকেও তিনি ঢাকার উদ্দেশ্যেই যাচ্ছিলেন। পথে দুর্ঘটনার শিকার হয়ে তার একটি পা ভেঙে গেছে। তাকে ঝালকাঠি সদর হাসপাতাল থেকে অন্য একটি অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে। আহত ফজলুল হক ঝালকাঠি সদরের পালবাড়ি এলাকার বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, অ্যাম্বুলেন্সটি উদ্ধার প্রক্রিয়া চলমান আছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..