• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ১০ কার্টন ভারতীয় সিগারেট জব্দ

মোঃ আসিফ ইসলাম সাইফ, বাঘাইছড়ি প্রতিনিধি- / ২৭ দেখেছেন
আপলোড : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা মাঝিপাড়া সীমান্ত সড়কের ১৬ কিলোমিটার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি ৭.৬২ মিলিমিটার পিস্তল, ৭ রাউন্ড তাজা গুলি এবং ১০ কার্টন ভারতীয় পেট্রোন সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ২৭ বিজিবি মারিশ্যা জোন।

 

বৃহস্পতিবার (রাত) প্রায় ১১টার দিকে ২৭ বিজিবি মারিশ্যা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) এবং সহকারী পরিচালক (এডি) হাফিজুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় আগে থেকেই বিজিবির সদস্যরা অবস্থান নেন। একপর্যায়ে বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই সন্ত্রাসী একটি কালো রঙের ব্যাগ ফেলে পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর থেকে একটি বিদেশি ৭.৬২ মিলিমিটার পিস্তল, পিস্তলের ৭ রাউন্ড তাজা গুলি এবং ১০ কার্টন ভারতীয় পেট্রোন সিগারেট উদ্ধার ও জব্দ করা হয়।

 

এ বিষয়ে ২৭ বিজিবি মারিশ্যা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিজিবি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক, অস্ত্র, গোলাবারুদ এবং সব ধরনের চোরাচালান প্রতিরোধে সর্বদা তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় এ সফল অভিযান পরিচালিত হয়েছে। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় চোরাচালান ও সন্ত্রাসী কার্যক্রম দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..