• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

।।পাটগ্রামে প্রতিবন্ধি ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ।।

মো:হাবিবুর রহমান হাবিব, পাটগ্রাম প্রতিনিধিঃ- / ৫৯ দেখেছেন
আপলোড : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় প্রতিবন্ধি ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

 

শুক্রবার (৩১জুলাই) সকাল সাড়ে ১১টায় পাটগ্রাম উপজেলা কমপ্লেক্স ভবন মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো: তানভীর হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট -১ (পাটগ্রাম -হাতিবান্ধা) আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিষ্টার হাসান রাজিব প্রধান।

 

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সপিকার রহমান, পাটগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ওয়ালিউর রহমান সোহেল, পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফিজুল হক প্রধান, বিএনপি নেতা বাদশা জাহাঙ্গীর মোস্তাজির চপল প্রমুখ। প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্র, লালমনিরহাট থেকে প্রাপ্ত হুইল চেয়ার ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব ব্যারিষ্টার হাসান রাজিব প্রধান এমপি বলেন, যুব সমাজকে বিপদগামীতার পথ থেকে মাঠে ফিরিয়ে আনতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যুব সমাজকে ক্রীড়া ও সুস্থ বিনোদনের মাধ্যমে মাদক ও অপরাধ মুক্ত আগামী প্রজন্ম উপহার দিতে হবে।

 

 

প্রতিবন্ধীদের সম্পর্কে তিনি বলেন, সরকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সর্বদা সচেষ্ট রয়েছে।অসহায় মানুষের কল্যাণে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।” উপকার ভোগী প্রতিবন্ধী ব্যক্তিরা এসব হুইল চেয়ার পেয়ে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..