হেডলাইন:
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের বিপুল ভোটে বিজয় সোনাতলায় বাংলাদেশ ইসলামিক দাওয়াহ কল্যাণ সোসাইটির মিলন মেলা থানচিতে মাহা ওয়াগ্যোয়াই পোওয়ে উৎসব সম্পন্ন মাদ্রাসা শিক্ষা বোর্ডে স্বচ্ছতার উদ্যোগ, দুর্নীতি রোধে একসঙ্গে কাজ করছেন চেয়ারম্যান-রেজিস্ট্রার মা ইলিশ রক্ষা অভিযানে ১০ লাখ টাকার জাল ও ২০ কেজি ইলিশ জব্দ চুয়াডাঙ্গায় প্রশ্ন ফাঁস ও জালিয়াতি করায় অফিস সহায়ক গ্রেপ্তার ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপককে বিদায় সংবর্ধনা মগাইছড়ি ক্লিনিকে সেবার বেহাল দশা,ভোগান্তিতে স্থানীয় নারীরা মুক্তাগাছার কাশিমপুরে চুরি, জুয়া ও মাদকবিরোধী মিছিল। লংমার্চ সফল করতে ঝিনাইদহে জামায়াতের মোটরসাইকেল শোডাউন

কালীগঞ্জে গ্যাস সিলিন্ডার মজুদ ব্যবসায়ীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। / ১০৭ দেখেছেন
আপলোড : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

গাজীপুরের কালীগঞ্জে লাইসেন্স বিহীন অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির অপরাধে এক গ্যাস ব্যবসায়ীকে ১ লাখ ৫০ হাজার হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এন এস আইয়ের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাগরী ইউনিয়নের ভুরুলিয়া এলাকায় নিউ নাগরী ট্রেড সেন্টার নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন।

এ সময় ভুরুলিয়া গ্রামের মাটিন কস্তার পুত্র নিপু ডি কস্তা অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৬ (১) ধারা মোতাবেক নিউ নাগরী ট্রেড সেন্টারের মালিক নিপু ডি কস্তাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন। একই সাথে মজুদকৃত গ্যাস সিলিন্ডারগুলো নাগরী ইউনিয়ন পরিষদের প্রশাসক কোহিনুর বেগমকে উপস্থিত থেকে খোলা বাজারে বিক্রির নির্দেশনা প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, প্রয়োজনীয় দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার প্রত্যয় নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আজ নাগরী ইউনিয়নের ভুরুলিয়া একটি গ্যাস সরবরাহ গোডাউনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে অতিরিক্ত গ্যাস সিলিন্ডার মজুদ করে কৃত্রিম সংকট তৈরির অপরাধে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৬ (১) ধারা মোতাবেক ব্যবসায়ী নিপু ডি কস্তাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন  মোংলায় অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

এছাড়া পরবর্তী সময়েও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..