• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

পানছড়িতে জুলাই যোদ্ধাদের স্মরণে জামায়াতে ইসলামীর দোয়া ও আলোচনা সভা

নিজেস্ব প্রতিনিধিঃ- / ২৬ দেখেছেন
আপলোড : শনিবার, ১ আগস্ট, ২০২৬

খাগড়াছড়ির পানছড়িতে শহীদ জুলাই যোদ্ধাদের স্মরণে ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১ আগস্ট) বাদ আসর উপজেলা জামায়াতে ইসলামীর উপজেলা কার্যালয়ে উপজেলা আমির মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তরা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন একটি সমাজ গঠন করতে চায়, যেখানে বৈষম্যহীন ন্যায় ও ইনসাফ থাকবে। আমরা যদি জুলাই যোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে না পারি, তবে তাদের এই আত্মত্যাগ অপূর্ণ থেকে যাবে। জুলাই বিপ্লবে আত্মত্যাগকারী ও অংশগ্রহণকারী যোদ্ধাদের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

আলোচনা শেষে শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অন্যান্যদের মধ্যে, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ মোজাম্মেল হক, বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল খালেক, প্রচার সম্পাদক মোঃ আবুল কাসেম সহ স্থানীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..