• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

শিক্ষকের দাবীতে তৃতীয় দিনের মত ক্লাস বর্জন করে আন্দোলন চললেও সাড়া মেলেনি কোন কর্তৃপক্ষরই

মো:হাবিবুর রহমান হাবিব, পাটগ্রাম প্রতিনিধিঃ- / ১৪১ দেখেছেন
আপলোড : রবিবার, ২ আগস্ট, ২০২৬

তৃতীয় দিনের মত ক্লাশ বর্জন করে শিক্ষকের দাবীতে দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় এর ছাত্র-ছাত্রীদের আন্দোলন চললেও শিক্ষা বিভাগ বা অন্য কোন কর্তৃপক্ষের সাড়া মিলেনি। এতে আন্দোলনকারী শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, লালমনিরহাট জেলার আলোচিত দহগ্রাম ইউনিয়নের দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন যাবত শিক্ষক সংকটের কারণে দারুণভাবে ব্যহত হয়ে আসছে হচ্ছে শিক্ষা কার্যক্রম। শিক্ষকের বিভিন্ন পদের বিপরীতে সরকারী নিয়োগ প্রাপ্ত মূল প্যাটার্ণভুক্ত মাত্র ১জন শিক্ষককেই সামলাতে হচ্ছে গোটা বিদ্যালয় সহ প্রশাসনিক কার্যক্রম। ফলে শিক্ষাকার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে।

এরই ধারাবাহিকতায় গত ২৮ জুলাই বিভিন্ন শুন্য পদে শিক্ষকের দাবীতে ক্লাস বর্জন করে আন্দোলনে নামে ছাত্র ছাত্রীরা। ২৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে সরকারী ছুটি থাকায় শিক্ষার্থীরা আন্দোলন একদিন বিরতি দিয়ে ৩০ জুলাই থেকে আবারও দ্বিতীয় দিনের মত ক্লাশ বর্জন করে আন্দোলন অব্যাহত রাখে।গত ৩১ জুলাই সরকারি এবং ১ আগস্ট সাপ্তাহিক ছুটির পর রবিবার (২ আগস্ট) আবারো তৃতীয় দিনের মত ক্লাস বর্জন করে বিদ্যালয় মাঠে অবস্থান নিয়েছে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও সচেতন অভিভাবকগণ।

তৃতীয় দিনের মত ক্লাস বর্জনের আন্দোলন চললেও প্রসাশন কিংবা শিক্ষা সংশ্লিষ্ট বিভাগের কেউই ছাত্র ছাত্রীদের সাথে কথা বলা বা আশ্বস্ত না করায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ তারা ন্যায্য একটি দাবীতে ক্লাসের বাইরে অবস্থান নিলেও এ পর্যন্ত কোন কর্তৃপক্ষই আমাদেরকে আশ্বস্ত করেননি।

এ বিযয়ে দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: ফরিদুল ইসলাম সরকার জানান – শিক্ষক সংকটের বিষয়ে মাননীয় এমপি মহোদয় সহ শিক্ষা বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের নিকট জানানো হয়েছে অচিরেই শিক্ষক সংকটের বিষয়টি নিরসন হবে বলে আমরা আশাবাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..