• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ: চূড়ান্তভাবে নির্বাচিতদের যোগদানের তারিখ ঘোষণা

বিশেষ প্রতিবেদক: / ১০৪ দেখেছেন
আপলোড : রবিবার, ২ আগস্ট, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর চূড়ান্ত ফলাফল প্রকাশের পর নির্বাচিত প্রার্থীদের যোগদানের তারিখ ও পরবর্তী দিকনির্দেশনা চূড়ান্ত করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিদ্যালয়-২ শাখা থেকে রবিবার (২ আগস্ট ২০২৬) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

উপসচিব রাজীব কুমার সরকার স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা আগামী ১ অক্টোবর ২০২৬ তারিখে নিজ নিজ জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করতে বলা হয়।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণ ১ অক্টোবর ২০২৬ তারিখে সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যথা সময়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডাকযোগে বা নির্দিষ্ট প্রক্রিয়ায় নিয়োগপত্র প্রেরণ করা হবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদানের পর ৪ অক্টোবর ২০২৬ তারিখে নবনিযুক্ত শিক্ষকদের পদায়ন করা হবে এবং পরবর্তীতে তাঁদের পেশাগত প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য প্রেরণ করা হবে।

 

​নিয়োগপ্রাপ্ত সকল প্রার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সকল নথিপত্রসহ সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..