• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি : / ৪৫ দেখেছেন
আপলোড : রবিবার, ২ আগস্ট, ২০২৬

শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি শিক্ষা বিস্তার এবং পরিবেশ সুরক্ষায় অনন্য এক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বাইল্যাছড়ি হাই স্কুল ও বাইল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ, খেলনা এবং ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেছে সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন।

সোমবার (২৭ জুলাই) সকালের দিকে মাটিরাঙ্গা সেনা জোন পৃথক কর্মসূচির মাধ্যমে স্কুল ব্যাগ, খেলনা এবং গাছের চারা বিতরণ করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান পিএসসি।

এসময় বাইল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ত্রিকান্ত ধামাই, মাটিরাঙ্গা জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার শাহ আলী, ক্রীড়াবিদ মোহাম্মাদ সুলতান আহমেদ, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল ও সমাজকর্মী সুরেশ ত্রিপুরাসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে.কর্নেল মাসুদ খাঁন বলেন, পার্বত্য অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং শিক্ষার্থীদের মেধাবী ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। এসময় জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সবুজ প্রকৃতি রক্ষায় শিক্ষার্থীদের গাছের চারা রোপণ ও সঠিকভাবে যত্ন নেওয়ার বিষয়ে উদ্বুদ্ধ করেন তিনি।

সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগে আনন্দ প্রকাশ করেছেন বাইল্যাছড়ি হাই স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। মাটিরাঙ্গা জোনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বাইল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ত্রিকান্ত ধামাই ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..