• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

দীঘিনালায় বন্যাদুর্গত ৩০০ পরিবারের পাশে এমপি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ- / ৬৮ দেখেছেন
আপলোড : রবিবার, ২ আগস্ট, ২০২৬

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার ১নং মেরুং ইউনিয়নের বেতছড়ি এলাকায় এ ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কাজুকো ভূঁইয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় এবং মাল্টি সার্ভ ইন্টারন্যাশনাল (এমএসআই)-এর ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।

এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। তিনি বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। যেসব পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো পুনর্নির্মাণের ব্যবস্থা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কসহ বিভিন্ন অবকাঠামো পর্যায়ক্রমে সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকা তাঁর দায়িত্ব। ভবিষ্যতেও উপজেলার মানুষের যেকোনো প্রয়োজন ও দুর্যোগে পাশে থাকার আশ্বাস দেন তিনি।

উল্লেখ্য, গত জুলাই মাসে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দীঘিনালা উপজেলায় ভয়াবহ বন্যা দেখা দেয়। এতে প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েন এবং ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হন। বন্যার পর স্থানীয় প্রশাসন, বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ধারাবাহিকভাবে ত্রাণ সহায়তা প্রদান করা হচ্ছে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এ. আফসার, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, রিঙ্কু চাকমা, উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..