হেডলাইন:
শ্যামনগরে সম্পদ ভিত্তিক কমিউনিটি নেতৃত্বাধীন উন্নয়ন বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত বরিশালে জেলেপল্লীর মৎস্যজীবীদের মানবেতর জীবনযাপন: বিকল্প কর্মসংস্থানের দাবি আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত  বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক-৩ রাজপথ থেকে Wrexham University’র মঞ্চ, MSc অর্জনের পরও ‘জয় বাংলা’ স্লোগানে তানভীর প্রেম দ্রোহের কবি রবি ডাকুয়ার সাড়া জাগানো কবিতা – “এখনই থেমে গেলে কেন?” সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় বিএনপি নেতা মশিউর হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে কৃষকলীগ নেতা হুমায়ুন তালুকদার গ্রেফতার

জাকির হোসেন, বেনাপোল: / ৭৮ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট পথে ভারতে যাবার সময় হুমায়ুন তালুকদার নামে কৃষকলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর ১ টার দিকে তাকে গ্রেফতার করে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।

 

হুমায়ুন তালুকদার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা কৃষক লীগের বহিষ্কৃত সভাপতি এবং মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের আব্দুর রশিদ তালুকদারের ছেলে । তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ সাইফুর রহমান খান জানান,ভারত যাওয়ার প্রক্রিয়ার সময় ইমিগ্রেশন সিস্টেমে যাচাই করে দেখা যায়, হুমায়ন তালুকদার কালো তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। পরে তাকে গ্রেফতার করে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হয়।

 

স্থানীয় সুত্র বলছে, সব অপরাধীদের তালিকা ইমিগ্রেশনে নাই। কিছু গ্রেফতার হলেও বিভিন্ন কৌশল অবলম্বন করে অনেকেই পালাচ্ছেন। একটি চক্র বিভিন্ন মামলার এসব আসামীকে ভারতে পালাতে সহযোগীতা করছে বলে অভিযোগ রয়েছে। পুলিশ অপরাধীকে গ্রেফতার করতে পারলেও সহযোগীতাকারীরা রয়েছে ধরা ছোওয়ার বাইরে।

আরও পড়ুন  বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য জব্দ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..