• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

প্রতিবন্ধী কিশোর শামীমের বাড়িতে হুইলচেয়ার পৌঁছে দিল বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: / ৯৩ দেখেছেন
আপলোড : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ১ নং মেরুং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মধ্য বোয়ালখালী পশ্চিমপাড়া এলাকার দরিদ্র পরিবারের ১০ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী শিশু মোহাম্মদ শামীমের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টায় দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন-এর দিকনির্দেশনায় জোনের সদস্যরা শামীমের বাড়িতে গিয়ে একটি হুইলচেয়ার উপহার দেন। জন্মের পর থেকেই শামীম হাঁটতে পারে না। দীর্ঘদিন ধরে তাকে পরিবারের সদস্যদের কোলে বা অন্যের সহায়তায় চলাফেরা করতে হতো। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে তার জন্য একটি হুইলচেয়ার কেনাও সম্ভব হয়নি।
বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক সহায়তা পেয়ে শামীম ও তার পরিবারের সদস্যদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। হুইলচেয়ারটি হাতে পেয়ে শিশুটির মা শরিফা বেগম আবেগাপ্লুত হয়ে বলেন, “আমাদের সামর্থ্য ছিল না ছেলের জন্য একটি হুইলচেয়ার কেনার। বাংলাদেশ সেনাবাহিনীর এই সহায়তায় আমার ছেলে এখন সহজে চলাফেরা করতে পারবে। আমরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব।
স্থানীয় বাসিন্দারা জানান, বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন বিভিন্ন সময় অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে নানা ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিনের দিকনির্দেশনায় পরিচালিত এই উদ্যোগও তারই ধারাবাহিকতা, যা এলাকাবাসীর প্রশংসা অর্জন করেছে।
স্থানীয়দের মতে, একজন জন্মগত শারীরিক প্রতিবন্ধী শিশুর বাড়িতে গিয়ে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এমন উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করবে বলে তারা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..