• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

রুহিয়ার টাঙ্গন ব্যারেজে অবৈধভাবে বালু তোলায় ৫০ হাজার টাকা জরিমানা

মোঃ সোয়েল রানা, রুহিয়া প্রতিনিধিঃ- / ১২৯ দেখেছেন
আপলোড : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন ৩ নং রাজাগাঁও ইউনিয়নের টাঙ্গন ব্যারেজ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

শনিবার (০৮ আগস্ট ২০২৬) বিকেল ৪টার নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিরোধী এই অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান কবির।​

 

আদালত সূত্রে জানা যায়, টাঙ্গন ব্যারেজ এলাকায় নদী থেকে ড্রেজার বা অবৈধ পন্থায় বালু উত্তোলন করা হচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানকালে অবৈধ বালু উত্তোলনের অপরাধ প্রমাণিত হওয়ায় মাসুদ রানা (৪০) নামের এক ব্যক্তিকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে কারাদণ্ডের বিধান রেখে জরিমানার টাকা নগদ আদায় করা হয়। সাজাপ্ত মাসুদ রানা রুহিয়া থানার টাঙ্গন ব্যারেজ এলাকার মোঃ জালাল উদ্দিনের ছেলে।

 

​অভিযান পরিচালনকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান কবির জানান, নদী পরিবেশ ও সরকারি সম্পত্তি রক্ষায় এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..