• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

দিনাজপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ- / ১৪ দেখেছেন
আপলোড : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

দিনাজপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগস্ট ২০২৬) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘কাঞ্চন-১’-এ এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম, সামাজিক শৃঙ্খলা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট দপ্তর ও আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় দিনাজপুর জেলার বিভিন্ন নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও জেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্যরা অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য এবং সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।

এছাড়া উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী, , দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও হুইপ মো. আখতারুজ্জামান মিয়া এবং দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক।

সভায় আরও উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর কবির, দিনাজপুরের পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিএম (সেবা), সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ গোলাম রসুল রাখি, জেলা পরিষদের চেয়ারম্যান ও দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার রহমান কচিসহ বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তরপ্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুদৃঢ় রাখতে মাদক, সন্ত্রাস, চোরাচালান, অপরাধ প্রবণতা এবং সামাজিক অবক্ষয় প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জনসাধারণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ জোরদার করার বিষয়েও আলোচনা হয়।

সভায় বক্তারা বলেন, জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। সমন্বিত উদ্যোগের মাধ্যমে দিনাজপুরকে আরও শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খল জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভায় জননিরাপত্তা ও জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..