• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

ফুলবাড়ী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও বিদেশি মদ আটক

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ- / ৮২ দেখেছেন
আপলোড : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

দিনাজপুরের সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ১ লাখ ৯৯ হাজার ৬২০ টাকা মূল্যমানের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও বিদেশি মদ আটক করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।

 

রোববার (৯ আগস্ট ২০২৬) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ মনিপুর বিওপি, তপসী স্থায়ী পোস্ট ও বনতারা বিশেষ ক্যাম্পের সদস্যরা পৃথক পৃথক তিনটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে সীমান্তবর্তী এলাকা ও বাংলাদেশের অভ্যন্তর থেকে এসব মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল আটক করা হয়।

 

বিজিবি সূত্রে জানা যায়, পৃথক অভিযানে মোট ১ হাজার ৯৮৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ২৭ বোতল বিদেশি মদ আটক করা হয়েছে। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের সিজার মূল্য ১ লাখ ৯৯ হাজার ৬২০ টাকা।

 

তবে এসব অভিযানে কোনো আসামিকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

 

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানিয়েছে, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় ধারাবাহিকভাবে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্টদের আটকের কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..