• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

নলছিটিতে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের পিটুনিতে বাবার মৃত্যু

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধিঃ- / ১২ দেখেছেন
আপলোড : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

ঝালকাঠির নলছিটিতে প্রতিপক্ষের হামলার হাত থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে পিটুনিতে খুন হয়েছেন বাবা। উপজেলার গোবিন্দপুর গ্রামে গতকাল রোববার বিকেলে এ হামলার ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে বাবা আক্কাস খানের (৫৫) মৃত্যু হয়। আজ সোমবার সকালে লাশ উদ্ধার করে পুলিশ।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোবিন্দপুর গ্রামের আক্কাস খানের ছেলে জসিম খানের (৩২) সঙ্গে প্রতিবেশী সজল খানের বিরোধ চলছিল। এর জের ধরে রোববার বিকেলে বাড়ির সামনের রাস্তায় জসিমকে একা পেয়ে সজল খান, তাঁর বাবা সেলিম খান ও ভাই শফিক খানসহ কয়েকজন হামলা চালান। জসিমের চিৎকার শুনে বাবা আক্কাস খান এগিয়ে গেলে দুজনকেই কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা।

 

স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে প্রথমে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে আক্কাস খানের মৃত্যু হয়। আহত ছেলে জসিম খানকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাথায় গুরুতর আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে আক্কাস খানের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতরা পালিয়ে থাকায় তাঁদের গ্রেপ্তারের অভিযান চলছে এবং এ বিষয়ে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..