• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

রুহিয়ায় ১৩ শিক্ষক-কর্মচারীর দায়িত্বে ৫ শিক্ষার্থী, তাও ফলাফল শূন্য!

‎মো: সোয়েল রানা, রুহিয়া প্রতিনিধিঃ- / ৭ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

এবারের এসএসসি পরীক্ষায় ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার মাধবপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। শতভাগ ফেল করা এটিই উপজেলার একমাত্র প্রতিষ্ঠান। বিদ্যালয় সূত্রে জানা গেছে, নিম্ন মাধ্যমিক স্তরের এই প্রতিষ্ঠানটি বিশেষ অনুমোদনে বিজ্ঞান বিভাগ থেকে এবার ৫ জন শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেয়। তবে ফলাফলে দেখা যায়, অংশ নেওয়া সব শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছে। সরেজমিনে বিদ্যালয়টিতে গিয়ে জরাজীর্ণ ভৌত অবকাঠামো, শিক্ষার অনুপযোগী পরিবেশ এবং এলাকাবাসীর অনীহার চিত্র দেখা যায়। বিদ্যালয়টিতে মোট ৮০ জন শিক্ষার্থীর বিপরীতে উপস্থিতি পাওয়া গেছে মাত্র ৯ জন। এর মধ্যে সপ্তম শ্রেণিতে কোনো শিক্ষার্থীই উপস্থিত ছিল না। এছাড়া ১৩ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৪ জন অনুপস্থিত ছিলেন। উপস্থিত শিক্ষকরা তাদের অনুপস্থিতির বিষয়ে কিছু বলতে চাননি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়ন্তী রাণী জ্যেষ্ঠতা লঙ্ঘন করে লবিংয়ের মাধ্যমে দায়িত্ব নিয়েছেন। পরিদর্শনকালে বিদ্যালয়ের হিন্দু ধর্মীয় শিক্ষক ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের স্থানীয় নেতা মহেন্দ্র নাথ রায় প্রতিবেদকের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। অন্যান্য শিক্ষক-কর্মচারীদের সাথেও তিনি প্রায়ই দুর্ব্যবহার করেন বলে জানা গেছে। এসব বিষয়ে যোগাযোগের জন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়ন্তী রাণীর মুঠোফোনে একাধিকবার কল ও বার্তা পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। ঠাকুরগাঁও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আরিফুল্লাহ্ জানান, বিদ্যালয়টির ফলাফলের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিস্তারিত তথ্য পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, শিক্ষার পরিবেশ ও ন্যূনতম মান না থাকায় বিদ্যালয়টি বন্ধ করে এখানকার শিক্ষক ও শিক্ষার্থীদের পার্শ্ববর্তী কোনো সচল প্রতিষ্ঠানে স্থানান্তরের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..