• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

শৌলজালিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে আলম মেম্বার

মো. আমিনুল ইসলাম, কাঁঠালিয়া প্রতিনিধিঃ- / ৭ দেখেছেন
আপলোড : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ৫নং শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

বিভিন্ন অনানুষ্ঠানিক জরিপ, জনমত এবং স্থানীয়দের আলোচনায় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত নাম হচ্ছে ৩ বারের ইউপি সদস্য মো. শামসুল আলম (বিএ)।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার ফলে এলাকায় তার একটি শক্ত অবস্থান গড়ে উঠেছে।

বর্তমানে তিনি শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তৃণমূল পর্যায়ে সক্রিয় রাজনৈতিক ভূমিকা রেখে চলেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, একজন সফল ব্যক্তি হিসেবে মো. শামসুল আলম সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।

এলাকার উন্নয়নমূলক কার্যক্রমে সম্পৃক্ততা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।

যদিও এখনো ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি এবং তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেননি, তবুও ৫নং শৌলজালিয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মুখে মুখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে তার নামই ঘুরছে।

স্থানীয়দের মতে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মো. শামসুল আলম ইতোমধ্যে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, যা আসন্ন নির্বাচনকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..