• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
হেডলাইন:
চাঁদাবাজি মামলায় জামিন পেলেন অগ্রযাত্রার দুই সম্পাদক চারুকলায় বিশেষ অবদান রাখায় ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল হক জিয়া ‎খুলনা বিভাগে ১০ জেলায় ভোক্তার অভিযান: ২ লাখ টাকা জরিমানা বৈরাগে চেয়ারম্যান প্রার্থী লোকমান শাহর প্রতিশ্রুতি ঘিরে আলোচনা-সমালোচনা সীমান্তে পুশ ইন চেষ্টা প্রতিহতের দাবি: নির্দিষ্ট স্থান-সময় প্রকাশ করেনি বিজিবি সোনারগাঁওয়ে বিএনপি নেতা মাসুম বিল্লাহকে ফুলেল শুভেচ্ছা দিলেন মেম্বারপ্রার্থী নজরুল এমপির বক্তব্য শেষে ইউএনওর হাততালি, নিজেকে বিএনপির লিডার দাবি বেনাপোল বর্ডার দিয়ে ভারত থেকে ৩ জনকে বাংলাদেশে ফেরত কালীগঞ্জে স্ত্রী ও শিশু কন্যাকে হত্যার দায়ে স্বামী রউফ সরদারের মৃত্যুদণ্ড নতুন করে সমাবর্তন ফি নির্ধারণ করল জবি প্রশাসন

বাঘাইছড়িতে মুসলিম ব্লক জাগরণী ক্লাবের নতুন নেতৃত্বে ইয়াসিন-হাবিব-মহর আলী

মোঃ আসিফ ইসলাম সাইফ ‎বাঘাইছড়ি প্রতিনিধি: / ৯৯ দেখেছেন
আপলোড : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

‎রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় তরুণদের ক্রীড়াচর্চা ও সুস্থ বিনোদন নিশ্চিত করার লক্ষ্যে গঠিত ক্রীড়া সংগঠন মুসলিম ব্লক জাগরণী ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে মোঃ ইয়াসিনকে সভাপতি, হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক এবং মহর আলীকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
‎
‎বুধবার (২২ অক্টোবর) রাত ৯টায় ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে এলাকার উদ্যমী ও ক্রীড়াপ্রেমী তরুণদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
‎
‎ক্লাব সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত এক সভায় মোঃ সেলিম জাবেদ’কে সভাপতি, হাবিবুর রহমান’কে সাধারণ সম্পাদক এবং মোঃ মহর আলী’কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছিল। তবে গত ২২ অক্টোবর ব্যক্তিগত কারণ দেখিয়ে উপদেষ্টাদের কাছে স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দেন সভাপতি সেলিম জাবেদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মোঃ মহর আলী। পরবর্তীতে নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে কমিটি পুনর্গঠন করা হয়।
‎
‎কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় ক্লাবের ২১ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের পরামর্শ ও দিকনির্দেশনায় নতুন কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়। সভায় ক্লাবের পূর্ববর্তী ক্রীড়া কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যতে বিভিন্ন খেলাধুলার আয়োজন ও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
‎
‎নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন জনপ্রিয় খেলাধুলার নিয়মিত আয়োজনের মাধ্যমে এলাকার তরুণদের মাঠমুখী করতে কাজ করবেন তারা। পাশাপাশি তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ, শৃঙ্খলাপূর্ণ ও ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হবে।
‎
‎এ ছাড়া আন্তঃএলাকা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন, নতুন খেলোয়াড় তৈরি, স্থানীয় প্রতিভার বিকাশ এবং জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে বলে জানান নবনির্বাচিত নেতৃবৃন্দ।
‎
‎সভা শেষে উপস্থিত সদস্যরা নতুন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং মুসলিম ব্লক জাগরণী ক্লাবের ক্রীড়া কার্যক্রম আরও সমৃদ্ধ ও সফলভাবে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন  গবেষণা অনুদান পেলেন জবি ছাত্রদল নেতা শাহরিয়ার হোসেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..