• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

ঝালকাঠিতে ফলাফল খারাপ হওয়ায় নবম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

মো. আমিনুল ইসলাম, কাঁঠালিয়া প্রতিনিধিঃ- / ১০ দেখেছেন
আপলোড : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

ঝালকাঠি শহরের আরদ্দার পট্টি এলাকায় পরীক্ষার ফলাফল আশানুরূপ না হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে নবম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

 

মঙ্গলবার রাতে নিজ বাসায় এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়াশোনা করত। সে সনাতন ধর্মাবলম্বী বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

 

পরিবারের সদস্যরা জানান, সম্প্রতি প্রকাশিত পরীক্ষার ফলাফল নিয়ে হতাশ ছিল ওই শিক্ষার্থী। ফলাফল প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় সে মানসিকভাবে ভেঙে পড়েছিল। এরই একপর্যায়ে রাতে নিজ কক্ষে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে বলে পরিবারের দাবি।

 

বিষয়টি জানতে পেরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

 

বর্তমানে নিহত শিক্ষার্থীর মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

ঘটনার বিষয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..