• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

পাটগ্রাম পৌরসভায় দিনব্যাপী নগর উন্নয়ন  প্রকল্পের আওতায় পরামর্শকরণ সভা 

হাবিবুর রহমান হাবিব, পাটগ্রাম প্রতিনিধিঃ- / ৭৯ দেখেছেন
আপলোড : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভায় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (IUGIP) আওতায় পৌরসভা মাস্টার প্ল্যান (MP) প্রণয়নের লক্ষ্যে পরামর্শকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২আগষ্ট) সকাল ১০টা থেকে দিনব্যাপী  পাটগ্রাম পৌরসভা মিলনায়তনের সভাকক্ষে  এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌর এলাকার বর্তমান অবস্থা, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, নগর অবকাঠামো, সড়ক যোগাযোগ, পানি ও পয়ঃনিষ্কাশনসহ বিভিন্ন নাগরিক সুবিধা নিয়ে মতামত ও পরামর্শ নেওয়া হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) অধীনে বাস্তবায়নাধীন নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP)-এর আওতায় পাট গ্রাম পৌরসভায় মাস্টার প্ল্যান প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

পৌরসভা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এ পরামর্শকরণ সভায় পৌরসভার জন্য আগামী ২০ বছর দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাল্টিমিডিয়া উপস্থাপন করেন প্রকৌশলী  বিপ্রজিত মন্ডল,  মাস্টার প্লান রিজিওনাল কো-অরডিনেটর রংপুর,।

উপস্থিত ছিলেন  সুমায়ুন আল নূর ডেপুটি টিম লিডার, আব্দুল্লাহ আল মামুন সিনিয়র নগর পরিকল্পনাবিদ, পাটগ্রাম পৌরসভার প্রকৌশলী হাসান ইমাম টিটো,  পাটগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সফিকার রহমান, পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল হক প্রধান,পাটগ্রাম প্রেসক্লাবের সভাপতি প্রভাষক ইফতেখার আহাম্মদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ সহ সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, কর্মকর্তা, স্থানীয় অংশীজন ও পৌর এলাকার সাধারণ নাগরিকগণ। তাদের মতামতের ভিত্তিতে পাটগ্রাম পৌরসভার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা আরও কার্যকর ও জনবান্ধব করার উদ্যোগ নেওয়ার পরামর্শ গ্রহন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..