• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

প্রসাদপুর বাজারে মোবাইল কোর্ট, তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

এম এ মতিন, মান্দা প্রতিনিধিঃ- / ১১ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

অভিযোগের পরিপ্রেক্ষিতে নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে পরিচালিত অভিযানে তিনটি মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০-এর ১৪ ধারায় দুটি মামলা করা হয়। পৃথক দুই মামলায় ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় আরও একটি মামলা করা হয়। ওই মামলায় ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। সব মিলিয়ে তিন মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন মান্দা উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ। অভিযানে বগুড়া বিএসটিআইয়ের পরিদর্শক সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।
অভিযান প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা ও সরকারি নির্দেশনা অনুসরণের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..