• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

পানছড়িতে চেঙ্গী নদীতে ডুবে শিশুর মৃত্যু

পানছড়ি প্রতিনিধি / ৫৯ দেখেছেন
আপলোড : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে গোসল করতে নেমে মৌচিং মারমা (১১) নামে এক পাহাড়ি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৬ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটে উপজেলার ৪নং লতিবান ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উগ্যজাই পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মৌচিং মারমা উগ্যজাই মারমার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৌচিং স্কুল থেকে বাড়ি ফিরে নালকাটা স্কুল মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যায়। খেলা শেষে তারা পাশের চেঙ্গী নদীতে গোসল করতে নামে। এ সময় পানিতে লাফালাফির এক পর্যায়ে হঠাৎ সে ডুবে যায়।

সহপাঠীরা বিষয়টি বুঝতে পেরে চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টা ১০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..