• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

গজারিয়ায় ডিবি পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ২৫০০ পিস ইয়াবাসহ ০২ জন গ্রেফতার”

মোঃ দুলাল সরকার, গজারিয়া প্রতিনিধিঃ- / ৭ দেখেছেন
আপলোড : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিকতা বজায় রাখতে সম্মানিত পুলিশ সুপার, মুন্সীগঞ্জ জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় এর কঠোর তদারকিতে মুন্সীগঞ্জ জেলার সকল থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গতকাল ১৫-০৮-২০২৬ খ্রি. সন্ধ্যা ১৮.১০ ঘটিকার সময় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর অফিসার ইনচার্জ ইশতিয়াক আশফাক রাসেলের তত্ত্বাবধানে এসআই (নিঃ)পলাশ কান্তি রায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গজারিয়া থানাধীন লস্করদী সাকিনস্থ লস্করদী মধ্যপাড়া আক্তার হোসেন এর জায়গায় ভাড়াটিয়া মোঃ সাকিবুল হাসান এর ভাড়া গ্যারেজের সামনের ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে ১. মোঃ সাকিবুল হাসান (২৭), পিতা- মোঃ মনির হোসেন, সাং- লস্করদী মধ্যপাড়া, থানা- গজারিয়া, জেলা- মুন্সীগঞ্জকে ১০ কেজি গাঁজা ও ৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

পরবর্তীতে সাকিবুল হাসানকে জিজ্ঞেসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গজারিয়া থানাধীন পোড়াচক বাউশিয়া সাকিনস্থ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনের পশ্চিম পাশে সালমানের দোকানের সামনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ২. মোঃ মতিন (৫৫), পিতা- মৃত ধনু মিয়া বেপারী, সাং- দক্ষিণ সতান্দী, থানা- দাউদকান্দি, জেলা- কুমিল্লাকে ১৭০০ (সতেরশ) পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উক্ত আসামী মতিনের বিরুদ্ধে পূর্বেও ৩টি মামলা রয়েছে।
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..