• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

ঠাকূরগাঁওয়ে রুহিয়ায় পাট কর্মকর্তার বাড়ীতে হামলা-ভাঙচুরের অভিযোগ,

মো. আরফান আলী : / ৪ দেখেছেন
আপলোড : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

ঠাকূরগাঁওয়ের রুহিয়া থানা সংলগ্ন প্রগতিপাড়া এলাকায় অবিনাশ চন্দ্র রায় নামে এক পাট কর্মকর্তার নির্মাণাধীন বাড়ীতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। রোববার (১৬ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে প্রগতিপাড়া এলাকায় ৭ শতাংশ জমি কেনেন পাট কর্মকর্তা অবিনাশ চন্দ্র রায়। সম্প্রতি সেখানে বসতবাড়ি নির্মাণের কাজ শুরু করলে স্থানীয় কয়েকজন যুবক তাঁর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নির্মাণকাজ বন্ধসহ বাড়ি ভাঙচুরের হুমকি দেওয়া হয়। এরই জেরে রোববার দুপুরে একদল যুবক নির্মাণাধীন ভবনে অতর্কিত হামলা চালিয়ে দেয়াল ও ঘর ভেঙে ফেলে প্রায় চার লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার বর্ণনা দিয়ে অবিনাশ চন্দ্র রায় জানান, হামলাকারীরা রাজমিস্ত্রিদের ভয় দেখিয়ে তাড়িয়ে দেয় এবং অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি করে। এ ঘটনায় তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এই দিকে ভুক্তভোগী পাট কর্মকর্তা অবিনাশ চন্দ্র রায় এর স্ত্রী সুইটি রানি রায় জানান, গত কয়েক বছর আগে আমরা এ ৭ শতাংশ জমি দলিল মূলে ক্রয় করি। এর পর সম্প্রতি বাসা বাড়ি নির্মানের জন্য প্রয়োজনীয় নির্মান সামগ্রি এনে জমিতে ফেললে আরিফ, আতিক সহ স্থানীয় কিছু ছেলেপেলে আমাদের কাছে মোটা অংকের চাদা দাবি করে। আমরা তা দিতে রাজি না হলে তারা নির্মান কাজ বন্ধ করে দেবার ও বাড়ী ভাংচুড়ের হুমকি দেয়। এর ফলশ্রুতিতে আজ তারা এ কান্ড ঘটিয়েছে।

এদিকে, হামলা চলাকালে জিকো নামে এক ব্যক্তির কেয়ারটেকার নুর ইসলামকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী কেয়ারটেকার নুর ইসলাম জানান, ১০–১২ জনের একটি দল এসে অতর্কিত হামলা চালায়। তিনি অভিযোগ করে বলেন, “রুহিয়ার আখেরি জামাল এবং রামনাথের জয়নুল, আক্তার ও সোহরাবসহ কয়েকজন এসে আমাকে মারধর করে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়।” তবে পরবর্তীতে স্থানীয় এক ইউপি সদস্য (মেম্বার) তাঁকে ঘটনাস্থল থেকে নিরাপদ স্থানে সরিয়ে দেন বলে তিনি জানান।

ঘটনার বিষয়ে অভিযুক্ত জয়নুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করে বিষয়টিকে “সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট” বলে দাবি করেন।

অন্যদিকে, অপর অভিযুক্ত আখেরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে বলে স্বীকার করেন বলেন, উক্ত জমির স্বত্ব ও মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে আইনি ও প্রশাসনিক জটিলতা চলছে। বারবার নিষেধ করা সত্ত্বেও সেখানে ঘর নির্মাণ করায় আমাদের পক্ষের লোকজন গিয়ে তা ভেঙে দিয়েছে। তবে মারপিটের বিষয়টি অস্কীকার করেন তিনি।

এ বিষয়ে রুহিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান জানান, ঘটনার বিষয়ে মৌখিক অভিযোগ পাওয়া গেছে। ভূক্তভোগী পক্ষকে লিখিত এজাহার দায়ের করতে বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..