• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

৭ দফা দাবিতে দিনাজপুর জেলা দলিল লেখক সমিতির স্মারকলিপি

মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি, দিনাজপুর: / ১৩ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

দলিল লেখকদের পেশাগত অধিকার ও বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে দিনাজপুর জেলা দলিল লেখক সমিতি ৭ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১২টার দিকে দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম হাবিবুল হাসানের কাছে এ স্মারকলিপি পেশ করেন সমিতির নেতৃবৃন্দ। জেলা প্রশাসকের মাধ্যমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর কাছে স্মারকলিপিটি পাঠানো হয়।

স্মারকলিপিতে দলিল লেখকদের পেশাগত মর্যাদা ও অধিকার সংরক্ষণ, দলিল লেখার কাজে স্বচ্ছতা নিশ্চিত এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানের দাবি জানানো হয়।

৭ দফা দাবির মধ্যে রয়েছে—দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, দলিলপ্রতি সম্মানী ৫ হাজার টাকা নির্ধারণ, লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কাউকে দলিল মুসাবিদা ও দাখিলের সুযোগ না দেওয়া, থানা ও জেলা কমিটির সুপারিশ ছাড়া নতুন দলিল লেখকের লাইসেন্স না দেওয়া, দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ, দলিল লেখকদের পেশাগত কারণে হয়রানি ও আসামি না করা এবং দলিল লেখক কাউন্সিল গঠন করা।

সমিতির নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন ধরে দলিল লেখকরা জনগণকে সম্পত্তি নিবন্ধনসহ বিভিন্ন সেবা দিয়ে আসছেন। তাদের পেশাগত সমস্যা সমাধান ও দাবিগুলো বাস্তবায়ন করা হলে দলিল লেখকদের পাশাপাশি সাধারণ সেবাগ্রহীতারাও উপকৃত হবেন।

স্মারকলিপি পেশকালে বাংলাদেশ দলিল লেখক সমিতি, দিনাজপুর জেলা শাখার সভাপতি একেএম ফেরদৌস আখতার, সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলীসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ তাদের ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..