• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

লক্ষ্মীছড়িতে অবৈধভাবে মজুত ২৫০ পিস পাহাড়ি কাঠ ও ৪০০ বাঁশ উদ্ধার

মোঃ আব্বাছ, লক্ষ্মীছড়ি প্রতিনিধিঃ- / ২৭ দেখেছেন
আপলোড : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি জোনের তত্ত্বাবধানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা বিভিন্ন প্রজাতির পাহাড়ি কাঠ ও বাঁশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত কাঠ ও বাঁশের আনুমানিক বাজারমূল্য ১৫ থেকে ১৬ লাখ টাকা।

বুধবার (১৯ আগস্ট) আনুমানিক রাত ১১টার দিকে লক্ষ্মীছড়ি জোনের তত্ত্বাবধানে বাইন্যাছড়া আর্মি ক্যাম্পের একটি দল ক্যাম্পের উত্তর-পূর্ব দিকে ধুরুং খাল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে অবৈধভাবে মজুতকৃত বিভিন্ন প্রজাতির পাহাড়ি কাঠের ২৫০ পিস এবং ৪০০টি বাঁশ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত কাঠ ও বাঁশ পরবর্তীতে চট্টগ্রাম উত্তর বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পাহাড়ি বনসম্পদ রক্ষা এবং অবৈধভাবে কাঠ ও বাঁশ মজুত ও পাচার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..