• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

শার্শায় থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ শুটার হাসান চুয়া গ্রেফতার

Reporter Name / ৪৬ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে শার্শা থানা পুলিশ সদস্যরা।

আটক আসামী হলেন,শার্শা থানা বহিলাপোতা দক্ষিণপাড়া এলাকার বাবলু মিয়ার ছেলে শুটার হাসান চুয়া (২৯)।

বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে দশটার সময় শার্শা থানাধীন বহিলাপোতা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনায় গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন বহিলাপোতা গ্রামস্থ মোঃ আবুল কালাম লতিফের মুদি দোকানের সামনে রাস্তার উপর হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করে।

আসামী মোঃ হাসান ” শুটার হাসান চুয়া” (২৯) কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর হেফাজতে হতে জব্দ তালিকা মূলে ১০(দশ) পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে দুইটি মাদক ও একটি চুরির মামলার তথ্য রয়েছে।

উক্ত ঘটনায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়।তৎপ্রেক্ষিতে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন আছে বলে জানান পুলিশ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..