• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ঘিরে সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

মো:সাকিব, চাঁপাইনবাবগঞ্জঃ- / ১৩ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’কে ঘিরে প্রস্তুতি জোরদার করা হয়েছে।

টুর্নামেন্টটি সফলভাবে আয়োজন ও ব্যাপক প্রচারের লক্ষ্যে স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মশিউর রহমান মিঠু, টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির সদস্য মো. তোফিকুল ইসলাম তোফাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় টুর্নামেন্টের বিভিন্ন প্রস্তুতি, ম্যাচ পরিচালনা, প্রচার-প্রচারণা ও দর্শক সম্পৃক্ততা নিয়ে আলোচনা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে টুর্নামেন্টকে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করা হয়।

আয়োজকরা জানান, রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে ফাইনালসহ মোট ১১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আন্তঃজেলা পর্যায়ের দলগুলো এতে অংশ নেওয়ার সুযোগ পাবে। প্রতিটি ম্যাচ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মনোনীত রেফারিদের মাধ্যমে পরিচালিত হবে।

জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার মাধ্যমে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা সম্ভব। জেলা প্রশাসক গোল্ডকাপকে সফল ও আকর্ষণীয় করতে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

সভায় সাংবাদিকরা টুর্নামেন্টের প্রচার বাড়ানো, দর্শকদের সম্পৃক্ত করা এবং মাঠে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..