• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

মোংলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

শেখ তাইজুল ইসলাম, মোংলা প্রতিনিধিঃ / ১০৫ দেখেছেন
আপলোড : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

মোংলায় মাছ দেয়ার প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ডেকে নিয়ে ঘেরের বেড়ীতে ধর্ষণ করেছে এক যুবক এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত ধর্ষককে আটক করেছে মোংলা থানা পুলিশ।

 

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুর রহমান জানান, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিগনাল টাওয়ার এলাকার বাসিন্দা মোঃ শিপনের ভাগ্নি কিশোরী (১৩) শাপলা তোলার জন্য গত রবিবার (১৬ আগস্ট) দুপুরে একই এলাকার একটি মাছের ঘেরে যায় ওই কিশোরীকে মাছ দেয়ার কথা বলে সেখান থেকে ডেকে ঘেরের বেড়ীবাঁধে নিয়ে যায় একই এলাকার বাসিন্দা সুমন শিকদার (৩৫) মাছের প্রলোভন দেখিয়ে বেড়ীবাঁধে নিয়ে গিয়ে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে যুবক সুমন কিশোরীকে ধর্ষণের পর বিষয়টি কেউকে না জানাতে ভয়ভীতি দেখায় ধর্ষক যুবক।

 

কিশোরীও ভয়ে তার মামা-মামীকে না জানিয়ে বিষয়টি গোপন রাখে পরে ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে তার মামীর জিজ্ঞাসাবাদে শুক্রবার (২১ আগস্ট) দুপুরে এক পর্যায়ে ঘটনাটি শিকার করে।

 

এরপর কিশোরীর মামা শিপন বাদী হয়ে শুক্রবার বিকেলে থানায় মামলা দায়ের করে মামলা দায়েরের পর বিকেলেই পুলিশ সুমন শিকদারকে এলাকা থেকে আটক করে আটককৃতকে শনিবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছে মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..