সিরাজগঞ্জে সার্বজনীন রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) অনুষ্ঠিত এ নির্বাচনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সমর্থিত প্রার্থীরা গুরুত্বপূর্ণ দুটি পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
নির্বাচনে বিজয়ী সাধারণ সম্পাদক মোঃ মোকাররম হোসেন পারভেজ ও সড়ক সম্পাদক সুজন কে সংবর্ধনা প্রদান করা হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, সিরাজগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা শাহিনুর আলম বিজয়ীদের সংবর্ধনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ আলী আলম, মাওলানা আব্দুস সালাম ও অধ্যাপক মোঃ জাহিদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মোঃ ছাইদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক সোলায়মান হোসেনসহ জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও উপদেষ্টা পরিষদের সদস্যরা।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, রিকশা ও ভ্যান শ্রমিকরা দেশের পরিবহন ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। তাদের অধিকার, মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন। নির্বাচনে বিজয়ী নেতৃবৃন্দ শ্রমজীবী মানুষের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, এই বিজয় শুধু নেতৃত্বের পরিবর্তন নয়; বরং শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় নতুন দায়িত্ব, নতুন প্রত্যয় এবং নতুন কর্মযাত্রার সূচনা। বিজয়ীরা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।
শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দের সফলতা, সুস্থতা ও দ