• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

নওগাঁয় জনগণের সহায়তায় মোটরসাইকেল চোর চক্রের সদস্য জিম গ্রেফতার

মোঃ রাফি হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি: / ৬১ দেখেছেন
আপলোড : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

নওগাঁ সদর থানা এলাকায় জনগণের সহায়তায় মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নওগাঁ সদর থানাধীন তাজের মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন তৌফিকুর রহমান ওরফে শাকিল আহমেদ ওরফে জুবায়ের ইসলাম জিম (২২)।

তিনি বগুড়া জেলার আদমদীঘি থানার সান্তাহার (হলুদ ঘর) এলাকার রাজু আহমেদের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, তাজের মোড় এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশে খবর দেয়।

পরে নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি মাস্টার কি (চাবি) ও একটি মোটরসাইকেলের চাবি উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত জিমের বিরুদ্ধে নওগাঁ ও বগুড়া জেলার বিভিন্ন থানায় মোটরসাইকেল চুরিসহ একাধিক মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি গত ৩-৪ মাস ধরে তাজের মোড় বউবাজার এলাকায় একটি বেকারি দোকানে কর্মচারী হিসেবে কাজ করছিলেন। কাজের পাশাপাশি সুযোগ বুঝে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশের প্রাথমিক ধারণা।

পুলিশের তথ্য অনুযায়ী, জিম একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সঙ্গে জড়িত। ওই চক্রের আরও দুই সদস্য ইতোমধ্যে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছে।

নওগাঁ সদর থানা পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি মোটরসাইকেল চোর চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..