• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

নওগাঁর মহাদেবপুরে রাতের আঁধারে পুকুরে বিষপ্রয়োগ: ৪০ লক্ষাধিক টাকার মাছ নিধন।

মোঃ হায়দার আবু হান্নান, মহাদেবপুর উপজেলা প্রতিনিধি: / ১২৫ দেখেছেন
আপলোড : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

নওগাঁর মহাদেবপুর উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শাকিল তরফদারের একটি বাণিজ্যিক পুকুরে রাতের আঁধারে বিষপ্রয়োগ করেছে দুর্বৃত্তরা। বিষের প্রতিক্রিয়ায় পুকুরে থাকা বিভিন্ন প্রজাতির প্রায় ৬৫০ মণ মাছ মারা গেছে। এতে ওই ইউপি চেয়ারম্যানের প্রায় ৪০ লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এই জঘন্য ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান শাকিল তরফদার দীর্ঘদিন ধরে উপজেলার শালগ্রাম বড় পুকুরে বাণিজ্যিকভাবে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। প্রতিদিনের মতো রোববার রাতেও পুকুরের সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু সোমবার (২৪ আগস্ট) ভোরে স্থানীয় লোকজন ও খামারের দায়িত্বে থাকা ব্যক্তিরা পুকুরে গিয়ে দেখতে পান যে, ছোট-বড় অসংখ্য মাছ মরে ভেসে উঠছে।

সময়ের সাথে সাথে পুরো পুকুরের পাঙ্গাস,মাগুর, রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্পসহ বিভিন্ন জাতের শত শত মাছ মরে ভেসে ওঠে এবং চারদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।খবর পেয়ে সকালে ঘটনাস্থলে উৎসুক জনতার ঢল নামে। পুকুরের এই ভয়াবহ অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন খামার সংশ্লিষ্টরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে গভীর রাতে কোনো অজ্ঞাত দুর্বৃত্ত চক্র পুকুরের পানিতে বিষ বা কোনো তীব্র রাসায়নিক কীটনাশক ঢেলে দিয়েছে।

ক্ষতিগ্রস্ত ইউপি চেয়ারম্যান শাকিল তরফদার জানান, “পরিকল্পিতভাবে আমার এই বড় ক্ষতি করা হয়েছে। পুকুরে বিষ দিয়ে প্রায় ৬৫০ মণ মাছ মেরে ফেলা হয়েছে, যার বাজারমূল্য ৪০ লক্ষাধিক টাকারও বেশি। এই ঘটনার পেছনে কারা জড়িত তা উদঘাটন করা দরকার।” তিনি আরও জানান, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..