সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার একটি ভুয়া রুটিন ছড়িয়ে পড়ার বিষয়টি কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। ছড়িয়ে পড়া ছবিতে শিক্ষা বোর্ডের নামে প্রকাশিত একটি পরীক্ষার সময়সূচি দেখা গেলেও, শিক্ষা মন্ত্রণালয় বা কোনো শিক্ষা বোর্ড এ ধরনের রুটিন প্রকাশ করেনি।
সম্প্রতি বিভিন্ন আইডি থেকে ফেসবুক পোস্টের মাধ্যমে “এসএসসি পরীক্ষা ২০২৭ এর সময়সূচি” শিরোনামে পুরোনো বা সম্পাদিত একটি রুটিন ছড়িয়ে দেওয়া হচ্ছে।
শিক্ষা বোর্ডের নির্দেশনা: পরীক্ষা সংক্রান্ত সকল সঠিক ও অফিশিয়াল সময়সূচি কেবল শিক্ষা বোর্ডের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট এবং মূলধারার জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে প্রকাশ করা হয়।
সামাজিক মাধ্যমে প্রচার করা যেকোনো ধরনের অপপ্রচার ও আনঅফিসিয়াল রুটিনে বিভ্রান্ত না হয়ে বোর্ডের অফিসিয়াল নোটিশ চেক করার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।
পাবলিক পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করা হলে তা যথাসময়ে অফিসিয়াল নোটিশের মাধ্যমেই সর্বসাধারণকে জানিয়ে দেওয়া হবে।