• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

মাটিরাঙ্গায় শিক্ষার্থী ও অসহায়দের পাশে সেনাবাহিনী

খাগড়াছড়ি প্রতিনিধি : / ৫০ দেখেছেন
আপলোড : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোন কর্তৃক নিয়মিত আর্থ-সামাজিক ও উন্নয়ন কর্মসূচীর আওতায় মাটিরাঙ্গার অত্যন্ত দূর্গম এলাকার দুস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

 

বুধবার (২৬ আগস্ট) সকালে মাটিরাঙ্গা ইউনিয়নের দুর্গম কাইলাসিং পাড়ার দুস্থ ও অসহায় দের শতাধিক পাহাড়ি নারী-পুরুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন মাটিরাঙ্গা জোনের আবাসিক মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক রিজভী।

 

একই সঙ্গে কাইলাসিং পাড়ার কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন মাটিরাঙ্গা জোনের ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রাফি।

 

এ সময় মাটিরাঙ্গা জোনের অন্যান্য উর্ধতন কর্মকর্তা ও কাইলাসিং পাড়ার মান্যগন্য ব্যক্তীবর্গ উপস্থিত ছিলেন।

 

দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়।

 

স্থানীয়রা জানান, দুর্গম এলাকায় চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ পাওয়া তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান পিএসসি জানান, পাহাড়ের অবহেলিত ঝড়ে যাওয়া শিক্ষার্থীদের স্কুল মুখী করতে এবং দুর্গম পাহাড়ে বসবাসরত অবহেলিত পাহাড়ি বাঙালীদের মানসম্মত চিকিৎসা সেবা প্রদানে মাটিরাঙ্গা জোন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

 

আর্তমানবতার সেবায় পাহা‌ড়ের দুর্গম এলাকায় সেনাবাহিনীর এমন কার্যক্রম আগামী‌তেও অব‌্যাহত থাক‌বে ব‌লে জানান তি‌নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..