• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

দীঘিনালায় জন্মাষ্টমী উদযাপনে সেনাবাহিনী, দেওয়া হলো সম্প্রীতির বার্তা

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি। / ৪১ দেখেছেন
আপলোড : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

খাগড়াছড়ির দীঘিনালায় ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা ৫০ মিনিট পর্যন্ত দীঘিনালার শ্রীশ্রী সনাতন শিব মন্দিরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসি।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী। এছাড়া দীঘিনালা জোনের অ্যাডজুটেন্ট লেফটেন্যান্ট আজমাঈন আহনাফ বিন খালেদ, এসএম মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. জয়নুল আবেদীন, জেলা পরিষদের সদস্য শান্তি প্রিয় চাকমা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন, জন্মাষ্টমী উদযাপন কমিটির নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার হিন্দু ধর্মাবলম্বী মানুষ উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা শ্রীকৃষ্ণের জীবনাদর্শ ও ধর্মীয় মূল্যবোধ অনুসরণের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও শান্তি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার।” বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

তিনি জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান এবং সকলের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
আলোচনা সভার শেষ পর্যায়ে জন্মাষ্টমী উদযাপন কমিটির হাতে শুভেচ্ছা উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করেন দীঘিনালা জোন কমান্ডার। এ সময় উপস্থিত সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও আয়োজক কমিটির সদস্যরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..