• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ট্যাপেন্ট্রাডল ট্যাবলেট জব্দ

মোঃ সোহেল রানা রাজশাহী / ৮ দেখেছেন
আপলোড : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর চৌকস সদস্যগণ সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।

 

এরই ধারাবাহিকতায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কিছু মাদক কারবারী অবৈধ ভাবে মাদক দ্রব্যের একটি চালান পাচার করবে। উক্ত তথ্যের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ ইউসুফপুর বিওপি’র আভিযানিক দল চারঘাট থানাধীন চক মুক্তারপুর পদ্মা নদীর পাড়ে ওৎ পেতে থাকে।

 

দীর্ঘসময় ওৎ পেতে থাকার পর অদ্য ০৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আনুমানিক ০০২০ ঘটিকায় আভিযানিক দল দেখতে পায় যে, একজন মাদক কারবারী ছোট ব্যাগ হাতে নিয়ে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে নদী পাড় হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তৎক্ষণাৎ তাকে ধরার জন্য ধাওয়া করলে মাদক কারবারী নিকট থাকা ব্যাগ ফেলে নদীতে লাফ দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক ব্যাগটি তল্লাশী করে ৩১০ পিস ভারতীয় ট্যাপেন্ট্রাডল ট্যাবলেট* (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট মডেল থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

এ ঘটনার সাথে জড়িত মাদক কারবারীকে শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..