• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

লক্ষ্মীছড়ির জূর্গাছড়ি পাড়ায় ৮ বছরেও জ্বলেনি বিদ্যুতের আলো  খুঁটি-তার আছে, নেই সংযোগ; ৮৬ হাজার টাকা সংগ্রহের পরও মিলছে না হিসাব

মোঃ আব্বাছ, লক্ষ্মীছড়ি প্রতিনিধি: / ১৩ দেখেছেন
আপলোড : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার ১নং লক্ষ্মীছড়ি সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের পূর্ব জূর্গাছড়ি পাড়ায় দীর্ঘ আট বছর ধরে বিদ্যুৎহীন অবস্থায় বসবাস করছেন স্থানীয়রা। এলাকায় বিদ্যুতের খুঁটি ও তার স্থাপন করা হলেও আজও কোনো ঘরে পৌঁছায়নি বিদ্যুতের আলো। এরই মধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা বলে স্থানীয় দরিদ্র মানুষের কাছ থেকে সংগ্রহ করা ৮৬ হাজার টাকার হিসাব না পাওয়ার অভিযোগ উঠেছে।

 

স্থানীয়দের ভাষ্য, কয়েক বছর আগে পূর্ব জূর্গাছড়ি পাড়ায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এ সময় এলাকায় বিদ্যুতের খুঁটি স্থাপন ও তার টানানো হয়। বিদ্যুৎ সংযোগ চালুর আশ্বাসে তৎকালীন উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে বিদ্যুৎ বিভাগের (REB) কর্তৃপক্ষকে দেওয়ার কথা বলে স্থানীয় অস্বচ্ছল ও দরিদ্র পরিবারের কাছ থেকে মোট ৮৬ হাজার টাকা সংগ্রহ করা হয়।

 

তবে আট বছর পার হলেও বিদ্যুৎ সংযোগ চালু হয়নি। পাশাপাশি সংগ্রহ করা ওই অর্থেরও কোনো সুনির্দিষ্ট হিসাব পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।

 

বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকার শিক্ষার্থীরা। সন্ধ্যার পর পড়াশোনা করতে তাদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। একই সঙ্গে রাতের অন্ধকারে নারী, শিশু ও বয়স্কদের চলাচল ও নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। বিদ্যুৎ সুবিধার অভাবে স্থানীয়দের দৈনন্দিন জীবনযাত্রা ও অর্থনৈতিক কর্মকাণ্ডও ব্যাহত হচ্ছে।

 

ভুক্তভোগীদের অভিযোগ, বছরের পর বছর ধরে বিদ্যুৎ সংযোগের অপেক্ষায় থেকেও তারা কোনো সুফল পাননি। অন্যদিকে কষ্টার্জিত টাকা দেওয়ার পরও তার সঠিক হিসাব না পাওয়ায় বিষয়টি নিয়ে তাদের মধ্যে অসন্তোষ আরও বেড়েছে।

 

এলাকাবাসী দ্রুত ৮৬ হাজার টাকা সংগ্রহের বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন, অর্থের হিসাব প্রকাশ এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 

একই সঙ্গে পূর্ব জূর্গাছড়ি পাড়ায় দ্রুত বিদ্যুৎ সংযোগ চালু করে দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে জেলা প্রশাসন, খাগড়াছড়ি, উপজেলা প্রশাসন, লক্ষ্মীছড়ি এবং সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..