• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

মাটিরাঙ্গায় ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি : / ১১ দেখেছেন
আপলোড : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে এক হাজার ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়েছে। খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া’র পক্ষ থেকে এসব গাছের চারা বিতরণ করা হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম, মাটিরাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নারায়ণ ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম, মাটিরাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক গিয়াসউদ্দিন ও মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক ছাড়াও উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি একটি সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া এমপির নির্দেশনায় এ কর্মসূচির অংশ হিসেবে মাটিরাঙ্গার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষের চারা বিতরণ ও রোপণ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি শিক্ষার্থীদের বিতরণ করা প্রতিটি গাছের চারা নিজ নিজ বাড়িতে রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।

মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি গাছের সঠিক পরিচর্যা করতে হবে।

পার্বত্যাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ ও বনজ সম্পদ রক্ষায় বর্তমান প্রজন্মকে বৃক্ষরোপণে সম্পৃক্ত করা গেলে ভবিষ্যতে পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে মন্তব্য করেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নারায়ণ ত্রিপুরা।

বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ব্যাপক ভূমিকা রাখা সম্ভব হবে জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া বলেন, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণের মাধ্যমে তাদের পরিবেশ সচেতন ও বৃক্ষপ্রেমী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে এক হাজার ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করেন নেতৃবৃন্দ। এর আগে নেতৃবৃন্দ অনুষ্ঠানস্থলে পৌছলে তাদের ফুল দিয়ে বরন করে নেন মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..