হেডলাইন:
ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন বিজয় সোনাতলায় বাংলাদেশ ইসলামিক দাওয়াহ কল্যাণ সোসাইটির মিলন মেলা থানচিতে মাহা ওয়াগ্যোয়াই পোওয়ে উৎসব সম্পন্ন মাদ্রাসা শিক্ষা বোর্ডে স্বচ্ছতার উদ্যোগ, দুর্নীতি রোধে একসঙ্গে কাজ করছেন চেয়ারম্যান-রেজিস্ট্রার মা ইলিশ রক্ষা অভিযানে ১০ লাখ টাকার জাল ও ২০ কেজি ইলিশ জব্দ চুয়াডাঙ্গায় প্রশ্ন ফাঁস ও জালিয়াতি করায় অফিস সহায়ক গ্রেপ্তার ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপককে বিদায় সংবর্ধনা মগাইছড়ি ক্লিনিকে সেবার বেহাল দশা,ভোগান্তিতে স্থানীয় নারীরা মুক্তাগাছার কাশিমপুরে চুরি, জুয়া ও মাদকবিরোধী মিছিল। লংমার্চ সফল করতে ঝিনাইদহে জামায়াতের মোটরসাইকেল শোডাউন

কিশোরগঞ্জে ফিসারি দখলের পাঁয়তারা, অপপ্রচারের অভিযোগ

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: / ৫০ দেখেছেন
আপলোড : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নে বিএনপি নেতা মনিরুল ইসলাম শামীমের ফিসারি দখলকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। অভিযোগ উঠেছে, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে ফিসারিটি দখলের চেষ্টা করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি শামীম ও তার লোকজনের বিরুদ্ধে একটি মৎস্য খামার থেকে জোরপূর্বক মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ তোলা হয়। তবে এলাকাবাসীর একটি অংশ এ অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে।
চরপলাশ এলাকার বাসিন্দা খসরু বলেন, “ফিসারি দখলের জন্য হিমেল গং পরিকল্পিতভাবে শামীমের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি কোনো মাটি কাটেননি।”
অভিযোগ অস্বীকার করে মনিরুল ইসলাম শামীম বলেন, “আমি বা আমার কোনো লোক মাটি কাটার সঙ্গে জড়িত নই। একটি মহল আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং ফিসারি দখলের উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে।”
তিনি আরও বলেন, প্রশাসনের নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে এবং অপপ্রচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করা সম্ভব হবে।
এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনা চলছে। স্থানীয়রা মনে করছেন, দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা প্রয়োজন।

আরও পড়ুন  জবির ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের শিক্ষার্থীর মৃত্যু


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..