হেডলাইন:
ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন বিজয় সোনাতলায় বাংলাদেশ ইসলামিক দাওয়াহ কল্যাণ সোসাইটির মিলন মেলা থানচিতে মাহা ওয়াগ্যোয়াই পোওয়ে উৎসব সম্পন্ন মাদ্রাসা শিক্ষা বোর্ডে স্বচ্ছতার উদ্যোগ, দুর্নীতি রোধে একসঙ্গে কাজ করছেন চেয়ারম্যান-রেজিস্ট্রার মা ইলিশ রক্ষা অভিযানে ১০ লাখ টাকার জাল ও ২০ কেজি ইলিশ জব্দ চুয়াডাঙ্গায় প্রশ্ন ফাঁস ও জালিয়াতি করায় অফিস সহায়ক গ্রেপ্তার ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপককে বিদায় সংবর্ধনা মগাইছড়ি ক্লিনিকে সেবার বেহাল দশা,ভোগান্তিতে স্থানীয় নারীরা মুক্তাগাছার কাশিমপুরে চুরি, জুয়া ও মাদকবিরোধী মিছিল। লংমার্চ সফল করতে ঝিনাইদহে জামায়াতের মোটরসাইকেল শোডাউন

শার্শায় ২০ পিস ইয়াবাসহ যুবক আটক

জাকির হোসেন,বেনাপোল(শার্শা) প্রতিনিধি: / ৩২ দেখেছেন
আপলোড : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

মাদকবিরোধী অভিযানে একজন পালিয়ে গেছে, দুটি মোবাইল উদ্ধার

যশোরের শার্শায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরমান আলী (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় এক আসামি কৌশলে পালিয়ে যায়।

আটক আরমান আলী শার্শা থানার সেতাই পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুল্লাহর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে শার্শা থানাধীন বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই চঞ্চল কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সেতাই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে সেতাই গ্রামের আনোয়ারের ইটভাটার চিমনির পাশে একটি গোলাঘর থেকে আরমান আলীকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে অপর এক আসামি কৌশলে পালিয়ে যায়।

পুলিশ জানায়, আটক ব্যক্তির হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি পুরোনো OPPO A55 স্মার্টফোন উদ্ধার করা হয়। এ ছাড়া পলাতক আসামির ফেলে যাওয়া একটি পুরোনো Nokia বাটন ফোনও জব্দ করা হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, আটক ব্যক্তি ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আটক আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন  স্নেহের প্রতিদান দখলবাজি বাবার জমি নিজের কব্জায় নিলেন মেয়ে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..