
দিনাজপুরের বিরলে কাঞ্চন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের সহযোগিতায় গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও রোগী বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার অনুষ্ঠিত এ চিকিৎসা কার্যক্রমে ডা. বিনু চন্দ্র রায়ের নেতৃত্বে ৮ সদস্যের একটি মেডিক্যাল টিম অংশ নেয়। এতে মোট ২৫০ জন রোগীর প্রাথমিক চক্ষু চিকিৎসা ও পরীক্ষা করা হয়।
চিকিৎসা শেষে ৪৫ জন রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। এছাড়া ছানি অপারেশনের প্রয়োজন রয়েছে এমন ৪০ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়।
এ সময় গাওসুল আযম বিএনএসবি চহ্মু হাসপাতালের আউটরিচ অফিসার মো. হামিদুর রহমান এবং কাঞ্চন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো. মতিয়র রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের কাছে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং দৃষ্টিজনিত সমস্যা নিরসনে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।