• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
হেডলাইন :
নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ টেপেন্ডাডলসহ দুইজন মাদক কারবারি গ্রেফতার গোপালগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সভা: মধুমতি লেকে প্রতিমা বিসর্জনের অনুমতি অষ্টম শ্রেণি পাস থেকে দুই পত্রিকার সম্পাদক ও মানবাধিকার সংগঠনের পদে—সুমনের বিরুদ্ধে নানা অভিযোগ ছোনাউটা ফাজিল (ডিগ্রি) মাদরাসায় শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে ডা.মাহমুদা আলম মিতু এমপির মতবিনিময় যবিপ্রবি ম্যানেজমেন্ট ক্লাবের নেতৃত্বে সিফাত- তামিম কাঁঠালিয়ায় ৪৭ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা দীঘিনালায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি সাইফুল ইসলামের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা

কালীঘাটে পুজো দিয়ে বাংলায় কর্মসূচি শুরু গৌতম আদানির

ইব্রাহিম হাওলাদার (কলকাতা, পশ্চিমবঙ্গ): / ১৯ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ছবি: সংগৃহীত

আজ ২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকালেই সপরিবারে কলকাতার ঐতিহ্যবাহী কালীঘাট মন্দিরে পুজো দিলেন শিল্পপতি গৌতম আদানি।

কালীঘাট মন্দিরের গর্ভগৃহে পুরোহিতের মন্ত্রোচ্চারণ ও আরতির মধ্য দিয়ে পুজো সম্পন্ন করেন তিনি। মন্দির চত্বরে সকাল থেকেই ছিল কড়া নিরাপত্তা ও প্রশাসনিক তৎপরতা।

জানা গেছে, কালীঘাটে পুজো দিয়েই তার বাংলার কর্মসূচি শুরু হলো। আগামীকাল নিউটাউনে একটি আরোগ্য মন্দির হাসপাতালের শুভ সূচনা করবেন তিনি, যেখানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন বলে সূত্রের খবর। এর পাশাপাশি দুপুরে আলিপুরের সৌজন্য ভবনে বৈঠক এবং বণিক সভার অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা রয়েছে তার।

পশ্চিমবঙ্গের শিল্পায়নে এটি একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। গৌতম আদানির এই সফরকে কেন্দ্র করে বাংলায় কোন কোন ক্ষেত্রে নতুন বিনিয়োগ আসে, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা-কল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের মতে, রাজ্যে শিল্পায়ন ও বেকারদের কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলতে পারে এই উদ্যোগে।

উল্লেখ্য, কলকাতায় এলে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে ক্রীড়াবিদ ও শিল্পপতিরা অনেকেই কালীঘাট মন্দির দর্শন করে তাদের কর্মসূচি শুরু করেন।

তথ্য সহযোগিতায়: রিপোর্টার সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..