• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
হেডলাইন :
নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ টেপেন্ডাডলসহ দুইজন মাদক কারবারি গ্রেফতার গোপালগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সভা: মধুমতি লেকে প্রতিমা বিসর্জনের অনুমতি অষ্টম শ্রেণি পাস থেকে দুই পত্রিকার সম্পাদক ও মানবাধিকার সংগঠনের পদে—সুমনের বিরুদ্ধে নানা অভিযোগ ছোনাউটা ফাজিল (ডিগ্রি) মাদরাসায় শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে ডা.মাহমুদা আলম মিতু এমপির মতবিনিময় যবিপ্রবি ম্যানেজমেন্ট ক্লাবের নেতৃত্বে সিফাত- তামিম কাঁঠালিয়ায় ৪৭ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা দীঘিনালায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি সাইফুল ইসলামের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা

কোরআনের আয়াত পাঠ করে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে :এমপি নাসির

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি: / ৪৮ দেখেছেন
আপলোড : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

“তারা জুড়ীতে এসে ইসলামের লেবাস নিয়ে কোরআনের আয়াত পাঠ করে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে।”‌- বিএনপিকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মৌলভীবাজারের জুড়ীতৈ  অনুষ্ঠিত প্রতিবাদ  প্রতিবাদ সমাবেশে  জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে এমপি নাসির উদ্দিন আহমেদ এ কথা বলেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জুড়ী শিশু পার্কে উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ আরো বলেন, “বাংলাদেশের কথা বলতে হলে প্রথমেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বলতে হয়। দেশপ্রেমিক এই নেতা দেশের অগ্রযাত্রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাশাপাশি ছাত্রসমাজের প্রিয় সংগঠন ছাত্রদলের মতো একটি সুশৃঙ্খল সংগঠন গড়ে তুলেছিলেন।”

তিনি বলেন, “দেশের মানুষ বিগত নির্বাচনে বিএনপিকে বিপুল ভোটে নির্বাচিত করেছে। কিন্তু বিরোধী দল ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই দেশকে অস্থিতিশীল করার জন্য সারা দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে।”

সমাবেশে তিনি আরও বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে বক্তব্য দেন এবং দেশকে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টা মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

জুড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়জুর রহমানের সভাপতিত্বে এবং সদস্যসচিব সোহেল আহমদের সঞ্চালনায় সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি হাজী মাছুম রেজা, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সহসভাপতি মো. আব্দুল কাইয়ুম চেয়ারম্যান, সাবেক আহ্বায়ক ডা. মোস্তাকিম হোসেন বাবুল, যুগ্ম সম্পাদক হাজী মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক রুমেল উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী নিপার রেজা, যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ গফুর মারুফ ও ফয়ছল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সাইফুর রহমান, তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আমির হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া সিলেট সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মুরসালিন আহমদ আসফিয়া, ছাত্রদল নেতা জাবেদ আহমদ, সাইফুর রহমান, ইকবাল হোসেন সিপলুসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন।

সমাবেশে বক্তারা দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা এবং সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..