
ঝিনাইদহের শৈলকুপায় দিন ও রাতব্যাপী বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৭ জন মাদকসেবীকে গ্রেফতার করেছে শৈলকুপা থানা পুলিশ। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) শৈলকুপা থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—মালিপাড়া গ্রামের হালিম মোল্লার ছেলে মো. মাসুদ মোল্লা (৪০), চন্ডিপুর গ্রামের নরেশ দাসের ছেলে অলক দাস (৩৮), শৈলকুপা হাজী মার্কেট (দাসপাড়া) এলাকার হরে দাসের ছেলে নয়ন দাস (৪০), কুলচারা (সাতবিলা) গ্রামের ওহিদুল ইসলামের ছেলে মো. মাজেদুল ইসলাম (২৬), একই গ্রামের হাবিল হোসেনের ছেলে মো. আলামিন হোসেন (২৫), খাসবগদিয়া গ্রামের মো. রতন হোসেনের ছেলে মো. অন্তর হোসেন (২১) এবং হাটগোপালপুর গ্রামের মৃত মনতাজ শিকদারের ছেলে মকছেদ আলী (৬৫)।
আদালত মাসুদ মোল্লাকে ৪ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড, অলক দাসকে ৬ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড, নয়ন দাসকে ৭ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড এবং মাজেদুল ইসলামকে ৪ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এছাড়া আলামিন হোসেনকে ৫ মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড, অন্তর হোসেনকে ৪ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড এবং মকছেদ আলীকে ৩ মাস ১৫ দিনের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শৈলকুপা থানা পুলিশ জানিয়েছে, মাদক ও অপরাধমুক্ত জেলা গঠনের লক্ষ্যে মাদকবিরোধী এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।