• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
হেডলাইন:
চাঁদাবাজি মামলায় জামিন পেলেন অগ্রযাত্রার দুই সম্পাদক চারুকলায় বিশেষ অবদান রাখায় ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল হক জিয়া ‎খুলনা বিভাগে ১০ জেলায় ভোক্তার অভিযান: ২ লাখ টাকা জরিমানা বৈরাগে চেয়ারম্যান প্রার্থী লোকমান শাহর প্রতিশ্রুতি ঘিরে আলোচনা-সমালোচনা সীমান্তে পুশ ইন চেষ্টা প্রতিহতের দাবি: নির্দিষ্ট স্থান-সময় প্রকাশ করেনি বিজিবি সোনারগাঁওয়ে বিএনপি নেতা মাসুম বিল্লাহকে ফুলেল শুভেচ্ছা দিলেন মেম্বারপ্রার্থী নজরুল এমপির বক্তব্য শেষে ইউএনওর হাততালি, নিজেকে বিএনপির লিডার দাবি বেনাপোল বর্ডার দিয়ে ভারত থেকে ৩ জনকে বাংলাদেশে ফেরত কালীগঞ্জে স্ত্রী ও শিশু কন্যাকে হত্যার দায়ে স্বামী রউফ সরদারের মৃত্যুদণ্ড নতুন করে সমাবর্তন ফি নির্ধারণ করল জবি প্রশাসন

কালিয়াকৈরে ব্যবসায়ীর কাছ থেকে ৫ লক্ষ টাকা ছিনতাই

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি: / ১৪ দেখেছেন
আপলোড : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

  • ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর এলাকায় ছিনতাইয়ের হার বেড়েছে !

 

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রবিবার দিনে দুপুরে ফিল্মি কায়দায় এক ব্যবসায়ীর কাছ থেকে ৫ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে গেছে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে আহত হয়েছেন।

ঘটনার বিবরণে জানা যায়, রবিবার (২৫ অক্টোবর)দুপুর আনুমানিক ৩ টার দিকে ভুক্তভোগী ওই ব্যক্তি কালিয়াকৈর সোনালী ব্যাংক শাখা থেকে ৫ লক্ষ টাকা উত্তোলন করেন। টাকা উত্তোলনের পর তিনি তার ছেলে এম. তৌহিদ রশিদ এবং তার শ্যালকসহ ৩ জন একটি অটোরিকশা যোগে বাসার দিকে রওনা হন।

তাদের বহনকারী অটোরিকশাটি হিজলিতলী পশ্চিমপাড় এলাকার রং সাইডে নদী পার হয়ে ব্রিজের ওপারে উঠতেই বিপরীত দিক (রং সাইড) থেকে আসা একটি সাদা রঙের প্রাইভেটকার তাদের গতিরোধ করে। প্রত্যক্ষদর্শীর জানায়, প্রাইভেটকারে ৫ জন দুর্বৃত্ত ছিল।কিছু বুঝে ওঠার আগেই গাড়ি থেকে হাত বাড়িয়ে ভুক্তভোগীর হাতে থাকা টাকার ব্যাগ ধরে হেঁচকা টান দেয়। এ সময় বাধা দিতে গেলে ভুক্তভোগীর ছেলের হাত কেটে গুরুতর জখম হয়। পরে ব্যাগটি ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা দ্রুত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে পালিয়ে যায়। ছিনতাই হওয়া ব্যাগে নগদ ৫ লক্ষ টাকা এবং গুরুত্বপূর্ণ ব্যাংকের কাগজপত্র ছিল বলে ভুক্তভোগী জানিয়েছেন।
পরে স্থানীয়দের সহায়তায় আহত ছেলেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভুক্তভোগী পরিবার থানায় আসেন।

এ বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন,ঘটনাটি আমরা মৌখিকভাবে শুনেছি। ভুক্তভোগীকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং মহাসড়কের বিভিন্ন চেকপোস্টে তথ্য দিয়ে ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান শুরু করবো। ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা উত্তোলনের পর পুলিশের সহায়তা নেওয়ার জন্য আমরা আগেও সবাইকে অনুরোধ করেছি।

আরও পড়ুন  নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান

পুলিশের ধারণা, ব্যাংক থেকেই ওই ব্যক্তিকে অনুসরণ করে সংঘবদ্ধ চক্রটি এই ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর অংশে ব্যাংক থেকে টাকা উত্তোলনকারী ও পোশাক শ্রমিকদের বেতনের টাকা ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..