হেডলাইন:
কুবি বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে নয়ন-স্বর্ণা ​রাজশাহীতে ২৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিজয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাসায় মির্জা ফয়সল আমীন দীঘিনালায় দুই বৌদ্ধবিহারের কঠিন চীবর দান পরিদর্শনে জোন কমান্ডার, সম্প্রীতির বার্তা। ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের বিপুল ভোটে বিজয় সোনাতলায় বাংলাদেশ ইসলামিক দাওয়াহ কল্যাণ সোসাইটির মিলন মেলা থানচিতে মাহা ওয়াগ্যোয়াই পোওয়ে উৎসব সম্পন্ন মাদ্রাসা শিক্ষা বোর্ডে স্বচ্ছতার উদ্যোগ, দুর্নীতি রোধে একসঙ্গে কাজ করছেন চেয়ারম্যান-রেজিস্ট্রার মা ইলিশ রক্ষা অভিযানে ১০ লাখ টাকার জাল ও ২০ কেজি ইলিশ জব্দ চুয়াডাঙ্গায় প্রশ্ন ফাঁস ও জালিয়াতি করায় অফিস সহায়ক গ্রেপ্তার

আত্রাইয়ের শাহাগোলা স্টেশনে ট্রেন আসে-যায়, বাজে না ঘণ্টা

মোঃ ফিরোজ আহমেদ (নওগাঁ প্রতিনিধি): / ২০ দেখেছেন
আপলোড : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা রেলওয়ে স্টেশন। একসময় যাত্রী ও পণ্য পরিবহনে ব্যস্ত থাকলেও দীর্ঘদিন ধরে স্টেশনটির কার্যক্রম বন্ধ থাকায় এখন অনেকটাই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। প্রায় ১৪ বছর ধরে স্টেশনের কার্যক্রম বন্ধ থাকায় একদিকে যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন,অন্যদিকে নষ্ট হচ্ছে রেলের মূল্যবান সম্পদ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়,স্টেশনে বর্তমানে একটি মেল ট্রেন (রকেট মেল) থামলেও নির্ধারিত সময়ে ট্রেন কখন আসে বা যায়—তা অনেক যাত্রী জানতে পারেন না। ফলে ট্রেন চলাচলের সুবিধা থাকলেও স্টেশনটি কার্যত যাত্রীসেবার বাইরে রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,ব্রিটিশ শাসনামলে রেলপথ স্থাপনের পর আত্রাই ও রাণীনগরের মাঝামাঝি শাহাগোলায় এ স্টেশনটি স্থাপন করা হয়।তখন নিয়মিত লোকাল ট্রেনের যাত্রাবিরতি ছিল।পরবর্তীতে মেল ট্রেনেরও স্টপেজ দেওয়া হয়। এ সময় স্টেশনে প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবল নিয়োগ করা হয় এবং রেলপথে ডাবল লাইন চালু করা হয়।

একসময় শাহাগোলা স্টেশনে ট্রেনের যাত্রাবিরতির কারণে আশপাশের হাজারো মানুষ যাতায়াতে সুবিধা পেতেন। পাশাপাশি স্টেশনটি এলাকার বাণিজ্যিক কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। প্রতিদিন ট্রেনে করে দেশের বিভিন্ন স্থানে পণ্য পরিবহন করা হতো।এতে রেলওয়ের রাজস্ব আয়ও বাড়ত।তবে দীর্ঘদিন ধরে স্টেশনের কার্যক্রম বন্ধ থাকায় সেই চিত্র এখন বদলে গেছে।স্টেশন ভবনসহ বিভিন্ন স্থাপনা ও রেলের সম্পদ অযত্নে পড়ে থেকে নষ্ট হচ্ছে।

স্থানীয়দের দাবি,শাহাগোলা রেলওয়ে স্টেশনের কার্যক্রম পুনরায় চালু করে নিয়মিত যাত্রীসেবা নিশ্চিত করা হলে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে এবং রেলওয়ের রাজস্ব আয়ও বাড়বে।

আরও পড়ুন  বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..