হেডলাইন:
কুবি বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে নয়ন-স্বর্ণা ​রাজশাহীতে ২৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিজয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাসায় মির্জা ফয়সল আমীন দীঘিনালায় দুই বৌদ্ধবিহারের কঠিন চীবর দান পরিদর্শনে জোন কমান্ডার, সম্প্রীতির বার্তা। ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের বিপুল ভোটে বিজয় সোনাতলায় বাংলাদেশ ইসলামিক দাওয়াহ কল্যাণ সোসাইটির মিলন মেলা থানচিতে মাহা ওয়াগ্যোয়াই পোওয়ে উৎসব সম্পন্ন মাদ্রাসা শিক্ষা বোর্ডে স্বচ্ছতার উদ্যোগ, দুর্নীতি রোধে একসঙ্গে কাজ করছেন চেয়ারম্যান-রেজিস্ট্রার মা ইলিশ রক্ষা অভিযানে ১০ লাখ টাকার জাল ও ২০ কেজি ইলিশ জব্দ চুয়াডাঙ্গায় প্রশ্ন ফাঁস ও জালিয়াতি করায় অফিস সহায়ক গ্রেপ্তার

গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি:- / ৩৭ দেখেছেন
আপলোড : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

“ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ, অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ প্রতিপাদ্য সামনে রেখে গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান।

আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নাগরিকের তথ্য পাওয়ার অধিকার গুরুত্বপূর্ণ। সঠিক ও নির্ভরযোগ্য তথ্য নাগরিকদের সচেতন করার পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও অপতথ্য দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই কোনো তথ্য গ্রহণ বা প্রচারের আগে তা যাচাই করা এবং অপতথ্য সম্পর্কে জনসচেতনতা তৈরি করা জরুরি।

জেলা প্রশাসক বলেন, তথ্যের অবাধ ও নির্ভরযোগ্য প্রবাহ একটি তথ্যভিত্তিক সমাজ গঠনে সহায়ক। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম, শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সচেতন ভূমিকা প্রয়োজন।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষার্থী ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  দামুড়হুদায় মাদরাসা পরিচালকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..