হেডলাইন:
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের বিপুল ভোটে বিজয় সোনাতলায় বাংলাদেশ ইসলামিক দাওয়াহ কল্যাণ সোসাইটির মিলন মেলা থানচিতে মাহা ওয়াগ্যোয়াই পোওয়ে উৎসব সম্পন্ন মাদ্রাসা শিক্ষা বোর্ডে স্বচ্ছতার উদ্যোগ, দুর্নীতি রোধে একসঙ্গে কাজ করছেন চেয়ারম্যান-রেজিস্ট্রার মা ইলিশ রক্ষা অভিযানে ১০ লাখ টাকার জাল ও ২০ কেজি ইলিশ জব্দ চুয়াডাঙ্গায় প্রশ্ন ফাঁস ও জালিয়াতি করায় অফিস সহায়ক গ্রেপ্তার ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপককে বিদায় সংবর্ধনা মগাইছড়ি ক্লিনিকে সেবার বেহাল দশা,ভোগান্তিতে স্থানীয় নারীরা মুক্তাগাছার কাশিমপুরে চুরি, জুয়া ও মাদকবিরোধী মিছিল। লংমার্চ সফল করতে ঝিনাইদহে জামায়াতের মোটরসাইকেল শোডাউন

দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস

মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা / ৪৩ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় মাথাভাঙ্গা নদীতে নির্মিত ৫টি অবৈধ বাঁধ অপসারণ ও ২০০ মিটার চায়না দুয়ারি জাল পুড়িয়ে বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার ( ৯ এপ্রিল) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলমের নেতৃত্বে মৎস্য সম্পদ রক্ষায় ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন এ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

​অভিযান চলাকালে হাউলি ইউনিয়নের রঘুনাথপুর ব্রীজের পার্শ্ববর্তী সংলগ্নন নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়ে অবৈধ ভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত নিষিদ্ধ ২০০ মিটার চায়না দুয়ারি জাল জব্দ করা হয় এবং নদীর প্রবাহে বাধা সৃষ্টি করে স্থানীয় ভাবে তৈরি করা বাঁধ ৫টি ভেঙে দেওয়া হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত জালগুলো স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে জনসম্মুখে পুড়িয়ে সম্পূর্ণভাবে বিনষ্ট করা হয়।

​অভিযান পরিচালনাকালে উপজেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন, সহকারী মৎস্য কর্মকর্তা ফারুক মহলদার, ও ভূমি অফিসের কর্মচারীসহ পুলিশ প্রশাসনের একটি চৌকস দল সার্বিক নিরাপত্তা ও সহায়তা প্রদান করেন।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিন আলম বলেন, নদীর জীববৈচিত্র্য রক্ষা এবং দেশীয় প্রজাতির মাছের বংশবিস্তার নিশ্চিত করতে অবৈধ জালের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতে এই ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।আরও বলেন,নিষেধাজ্ঞা অমান্য করে কেউ নিষিদ্ধ জাল ব্যবহার করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন  যশোর উপশহর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বইছে নির্বাচনী হাওয়া: প্রচারে তরুণ সমাজকর্মী রুবেল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..