• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

হলদিবুনিয়া নামযজ্ঞ অনুষ্ঠানে সভাপতির খাদ্য সামগ্রী সহায়তা প্রদান ​

শেখ রাফসান নিজস্ব সংবাদদাতা / ১২০ দেখেছেন
আপলোড : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

বাগেরহাট জেলার মোংলা উপজেলার হলদিবুনিয়া এলাকায় আয়োজিত শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন ও নামযজ্ঞ অনুষ্ঠানে ভক্ত ও দর্শনার্থীদের জন্য যাবতীয় খাদ্য দ্রব্য সহায়তা দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক এবং নামযোজ্ঞ কমিটির সভাপতি বাবু তুষার রায়।​ (২৩ মার্চ) সোমবার বিকালে অনুষ্ঠান উদযাপন কমিটি সদস্য শান্ত ডাকুয়া জানায়, প্রতিবছরের ন্যায় এবারও হলদিবুনিয়া গ্রামে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই নামযজ্ঞ অনুষ্ঠান পালিত হচ্ছে। উৎসবের শুরু থেকেই বাবু তুষার রায় ভক্তদের সেবায় চাল, ডাল, তেলসহ প্রয়োজনীয় বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন।এসময় উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, চিলা ইউনিয়ন বিএনপি সভাপতি ফারুক হোসেন হাওলাদার, চিলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কৌশিক মৌলিক কানু, ইউপি সদস্য শান্ত ডাকুয়া, চিলা ইউনিয়ন যুবদল নেতা মোঃ জুয়েল শেখ সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু তুষার রায় বলেন”ধর্মীয় উৎসব কেবল কোন নির্দিষ্ট গোষ্ঠীর নয়, এটি আমাদের সকলের মিলনের একটি মাধ্যম। হলদিবুনিয়া নামযজ্ঞ অনুষ্ঠানটি আমাদের এলাকার অত্যন্ত পবিত্র ও ঐতিহ্যবাহী একটি আয়োজন। এখানে আগত ভক্ত ও দর্শনার্থীদের সেবা করার সুযোগ পাওয়া আমার জন্য পরম সৌভাগ্যের বিষয়। আমি মনে করি, সামর্থ্য অনুযায়ী আর্তমানবতার সেবায় এবং ধর্মীয় কাজে এগিয়ে আসা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। আমি কেবল সামান্য চেষ্টা করেছি যাতে অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয় এবং প্রসাদ বিতরণে কোনো বিঘ্ন না ঘটে। সকলের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে এভাবেই আগামীতেও আমি সাধারণ মানুষের পাশে থাকতে চাই। ​এ বিষয়ে আয়োজক কমিটির সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “ধর্মীয় উৎসবে তুষার রায়ের এই মহতী সহযোগিতা আমাদের অনুষ্ঠানকে আরও সুন্দরভাবে সম্পন্ন করতে সাহায্য করছে। তার এই দানশীলতা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত।”উল্লেখ এই নামযজ্ঞ অনুষ্ঠানে প্রতিদিন কয়েক হাজার ভক্ত প্রসাদ গ্রহণ করে থাকেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..