• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

খাগড়াছড়িতে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সমির, সম্পাদক দিদার

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি / ৭৯ দেখেছেন
আপলোড : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

খাগড়াছড়িতে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পুর্বোক্ত কমিটি বিলুপ্ত করে

ইনডেপেনডেন্ট টেলিভিশনের খাগড়াছড়ি প্রতিনিধি সমির মল্লিক-কে সভাপতি ও চ্যানেল ওয়ানের খাগড়াছড়ি প্রতিনিধি দিদারুল আলম রাজু-কে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বিকেলের দিকে নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি জহুরুল আলম’র সভাপতিত্বে খাগড়াছড়ি প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।

১৯ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সহসভাপতি কানন আচার্য্য (মাছরাঙা টেলিভিশন), যুগ্ন সম্পাদক নুরুচ্ছাফা মানিক (চ্যানেল টুয়েন্টি ফোর), অর্থ সম্পাদক জাফর সবুজ (নাগরিক টেলিভিশন) এবং দপ্তর সম্পাদক মো. মাইন উদ্দীন (বৈশাখী টেলিভিশন) নির্বাচিত হয়েছেন।

সভায় অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন ও পর্যালোচনা সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, টেলিভিশন সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা ও ঐক্য সুদৃঢ় করার উপর গুরুত্বারোপ করা হয়।

সভায় অ্যাসোসিয়েশনের পুর্বোক্ত কমিটি বিলুপ্ত করেন সদ্য সাবেক কমিটির সাধারণ সম্পাদক বাংলাভিশনের জেলা প্রতিনিধি এইচএম প্রফুল্ল। পরে সকলের মতামতের ভিত্তিতে নবগঠিত ১৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..